২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়ি

হালদার জেলেরা পেল সেলাই মেশিন

নিজস্ব প্রতিবেদক

Oplus_131072

ফটিকছড়িতে হালদা নদীকেন্দ্রিক জেলে পরিবারগুলোর বিকল্প আয়ের সুযোগ তৈরির উদ্যোগ হিসেবে ৫০টি পরিবারের মধ্যে সেলাই মেশিন ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার(২৪মে) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা এম এ শহিদ ভূঞ্যা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অদৈত রায়সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলে পরিবারের সদস্যদের হাতে সেলাই মেশিন, সেলাইয়ের প্রয়োজনীয় সরঞ্জাম ও অন্যান্য উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হালদা নদীতে মাছ ধরার ওপর নির্ভরশীল পরিবারগুলো বছরের নির্দিষ্ট সময়ে আয় সংকটে পড়ে। এ কারণে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁরা বলেন, প্রশিক্ষণ ও সেলাই মেশিনের মাধ্যমে উপকারভোগীরা ঘরে বসে আয় করতে পারবেন। এতে তাঁদের পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।

বক্তারা হালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে জেলে সম্প্রদায়ের ভূমিকার প্রশংসা করেন। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ জানান তাঁরা।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?