ফটিকছড়ির সুন্দরপুর আন্তঃ ওয়ার্ড ফুটবল টূর্ণামেন্টে পূর্ব আজিমপুর একাদশের জার্সি উন্মোচন হয়েছে।
শনিবার (৩০মে) রাতে পূর্ব আজিমপুর এল. কে. কনভেনশন কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে একটা অনুষ্ঠান হয়।
এতে সভাপতিত্ব করেন ক্রিড়া সংগঠক ও ব্যবসায়ী নুরুল আমিন সোহেল। প্রধান অতিথি ছিলেন ক্রিয়া সংগঠক ও ভূমি উপসহকারী জিয়াউদ্দিন মোহাম্মদ আহমদ উল্লাহ।
ফজল কাদের চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি জামাল উদ্দিন, প্রবাসী ব্যবসায়ী আল মর্তোজা, সাংবাদিক সালাহউদ্দিন জিকু, প্রবাসী পারভেজ, সাবেক খেলোয়াড় কুতুবউদ্দিন, মো. এমরান, দিদার, খোকন, আজিমপুর স্টার ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসান, কামরুল হাসান ওমর প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ফুটবল তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও শৃঙ্খলাপূর্ণ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুন্দরপুর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে সহায়ক হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে পূর্ব আজিমপুর একাদশের খেলোয়াড়দের হাতে আনুষ্ঠানিকভাবে জার্সি তুলে দেওয়া হয়।



