ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ফটিকছড়ি উপজেলা শাখার নেতৃবৃন্দ। শনিবার (৭ জুন) সন্ধ্যায় ফটিকছড়ি থানা কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি (উত্তর) উপজেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হামিদ উল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ফটিকছড়ি উপজেলা (উত্তর) শাখার সভাপতি শাহাদাত হোসেন, উপজেলা (দক্ষিণ) শাখার সভাপতি কাজী মুহাম্মদ মহিউদ্দীন, উপজেলা (উত্তর) শাখার সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বাদশাহ, উপজেলা (দক্ষিণ) শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুন্না, নাজিরহাট পৌরসভা শাখার সভাপতি করিম উদ্দীনসহ উপজেলা ও পৌরসভার অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে ছাত্রসেনা নেতারা মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে আইনের যথাযথ প্রয়োগ ও জনসচেতনতা বৃদ্ধি, মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশের সক্রিয় ভূমিকা কামনা করেন। এসময় ওসি রবিউল ইসলাম খান আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন এবং জনস্বার্থে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।



