ফটিকছড়ি

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবার পেল প্রশাসনের সহায়তা

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৮) উপজেলা পরিষদের পক্ষ থেকে সুন্দরপুর ইউনিয়নের দুইটি, দাঁতমারা ইউনিয়নের দুইটি এবং বাগানবাজার এলাকার একটি পরিবারসহ মোট পাঁচটি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এ সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

ইউএনও বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাভাবিক জীবনে ফিরতে এ সহায়তা কিছুটা হলেও সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?