ফটিকছড়িতে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে  যুবদলের বিক্ষোভ মিছিল

সালাহউদ্দিন জিকু

আওয়ামী লীগের অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামের ফটিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি মিঞা মোশরাফুল আনোয়ার চৌধুরী মশু। এ সময় উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদর বিবিরহাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফটিকছড়ি বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মিঞা মোশরাফুল আনোয়ার চৌধুরী মশু বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে অপপ্রচার, মিথ্যাচার ও ষড়যন্ত্রের রাজনীতি করে দেশের গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে। জনগণ এসব অপচেষ্টা প্রত্যাখ্যান করেছে এবং গণতন্ত্র, ভোটাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার পক্ষে ঐক্যবদ্ধ রয়েছে।

তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ফটিকছড়িতে কোনো ধরনের অপপ্রচার, নৈরাজ্য কিংবা শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় যুবদল অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা যুবদল নেতা, মনসুর চৌধুরী, আজম খান, উপজেলা যুবদলের সহ-সভাপতি সাইফুদ্দিন, মো. সাহাবউদ্দিন ও নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আলী জহির, যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল্লাহ, ভূজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জাহেদ মেম্বার ও সাধারণ সম্পাদক একরাম, তারেকুল ইসলাম, আলাউদ্দিন তানবীর, লোকমান, নাসির উদ্দিন, ফটিকছড়ি পৌর যুবদলের সভাপতি এমদাদুল ইসলাম মুন্না ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রাসেল, নাজিরহাট পৌরসভা যুবদলের সভাপতি প্রিন্স ওমর ফারুক, সোলাইমান, আরমান হোসেন কালু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিউদ্দিন মেসি, সদস্য সচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না এবং শ্রমিক নেতা দৌলত মিয়াসহ যুবদল, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?