সভাপতি মিনহাজ, সম্পাদক মাহতাব

এফএসএর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা:

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফটিকছড়ি উপজেলার শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী ও অরাজনৈতিক সংগঠন ফটিকছড়ি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এফএসএ)-এর ২০২৬-২৭ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি সোমবার (২২ জুন) অস্থায়ী কার্যালয়ে ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইয়েদ মোহাম্মদ মিনহাজ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহাতাব শাহ। সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাসুদ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন; সহ-সভাপতি জুনায়েদ হোসেন, ওবায়দুল আলম মহিন, অর্পিতা ভট্টাচার্য্য ও শাহরিয়ার মাহমুদ রাহাত; যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হামিদূর রহমান, আরাফাত রহমান, অরণ্য পাল ও মুহাম্মদ সজীব; সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ সিফাত; অর্থ সম্পাদক মো. রহিম উদ্দিন মানিক, উপ-অর্থ সম্পাদক সাদিয়া সুলতানা টিনা; দপ্তর সম্পাদক সৈয়দ মিশকাত উদ্দিন, উপ-দপ্তর সম্পাদক হাসানুল করিম আবির; তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর মোকাম্মেল ফাহিম; প্রচার সম্পাদক ইমরুল হাসান রায়হান, উপ-প্রচার সম্পাদক আদিল মাহমুদ; সাহিত্য বিষয়ক সম্পাদক উম্মে সুমাইয়া ইলিন, উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক তাহিয়া বিনতে তৌহিদ; ক্রীড়া বিষয়ক সম্পাদক মুশফিক শাহরিয়ার তানিম, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হক রানা; আপ্যায়ন বিষয়ক সম্পাদক মেহেরিন আকতার মাহি, উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক সুমাইয়া ফারহানা; ছাত্রী বিষয়ক সম্পাদক শিল্পি বড়ুয়া, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক আসকা বিনতে আলমগীর।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ইফতেখার হায়দার সাকিব, মোহাম্মদ আহাদ, সুমাইয়া ইসলাম, সামিয়া আলম মুমু, ফারজানা ইসলাম এবং অর্পণ চক্রবর্তী।

পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর এক যৌথ বিবৃতিতে সভাপতি সাইয়েদ মোহাম্মদ মিনহাজ ও সাধারণ সম্পাদক মাহাতাব শাহ বলেন, ‘ফটিকছড়ি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন শুধু একটি সংগঠন নয়, এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফটিকছড়ির শিক্ষার্থীদের ঐক্য, সহযোগিতা ও মানবিক মূল্যবোধের প্রতীক। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি শিক্ষা সহায়তা, বৃত্তি প্রদান, রক্তদান, বৃক্ষরোপণ, ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।’

তারা আরও বলেন, ‘নবগঠিত কমিটি শিক্ষার্থীদের কল্যাণ, দক্ষতা উন্নয়ন, উচ্চশিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে। আমরা সাবেক নেতৃবৃন্দের অভিজ্ঞতা ও সকল সদস্যের সহযোগিতায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও জনকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করছি।’

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?