কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী;

ফটিকছড়িতে যুবলীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল ও কেক কেটে উদযাপনের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ১২টার পর উপজেলার বিবিরহাট আন্ডা মার্কেট এলাকা থেকে কয়েকজন যুবলীগ নেতাকর্মী মোটরসাইকেলযোগে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে ঝটিকা মিছিল বের করেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাদের নাজিরহাটের দিকে যেতে দেখা যায়।

এদিকে, মিছিল শেষে ৭-৮ জনের যুবলীগের একটি দল ও ছাত্রলীগের উদ্যোগে অজ্ঞাত স্থানে কেক কেটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চিত্রও ভিডিওতে দেখা গেছে। তবে মিছিল ও উদযাপনে অংশগ্রহণকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাহারুল ইকবাল লাভলো বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের এমন প্রকাশ্য তৎপরতা উদ্বেগজনক। আইনশৃঙ্খলা বাহিনীর উচিত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

ফটিকছড়ি থানার ওসি(তদন্ত) রফিকুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?