ফটিকছড়িতে পানিবন্দী পরিবারের হাতে সরকারি খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ও লেলাং ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় পরিবারের মধ্যে সরকারি খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

রোববার(১২ জুলাই) উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও ক্ষতিগ্রস্ত এলাকায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত থেকে দুর্গত মানুষের হাতে সরকারি খাদ্য সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে দ্রুত ও সুষ্ঠুভাবে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন জানায়, বন্যাকবলিত এলাকার মানুষের দুর্ভোগ কমাতে প্রয়োজন অনুযায়ী সরকারি ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?