শতবর্ষী হাইদচকিয়া স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন পাইন্দং ইউপি চেয়ারম্যান সরওয়ার স্বপন

ডেক্স নিউজ, ফ. প্র.

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী ও শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম সরওয়ার হোসেন স্বপন।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ১২ জুলাই বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মুহাম্মদ ছরওয়ার আলমের স্বাক্ষরিত জারি করা এক আদেশে চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনম বড়ুয়া। জেলা শিক্ষা কর্মকর্তার মনোনীত শিক্ষক প্রতিনিধি কাজী মোহাম্মদ মাহতাব উদ্দিন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত অভিভাবক প্রতিনিধি জাহেদ হাসান রনিকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শিক্ষা বোর্ডের এ আদেশে বলা হয়েছে, অ্যাডহক কমিটি ছয় মাস অথবা নিয়মিত পরিচালনা পর্ষদ গঠিত হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এ সময়ের মধ্যে বিধি অনুযায়ী নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের উদ্যোগ নিতে হবে। তবে অ্যাডহক কমিটির মাধ্যমে শিক্ষক বা কর্মচারী নিয়োগসংক্রান্ত কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না।

নবনিযুক্ত সভাপতি এ কে এম সরওয়ার হোসেন স্বপন বলেন, যে বিদ্যালয়ে আমি পড়ালেখা করেছি, সেই বিদ্যালয়ের সভাপতি হিসেবে মনোনীত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে চাই।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?