আগামী ২৭ জুলাই থেকে থেকে ৮ আগস্ট পর্যন্ত আগের সূচি অনুযায়ী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। খুব শিগগিরই স্থগিত পরীক্ষার সূচি জানিয়ে দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রী বলেন, ১৩ জুলাইয়ের তারিখের পরীক্ষার জন্য নতুন করে রেজিস্ট্রেশন শুরু হবে। যেসব পরীক্ষার্থী এদিন পরীক্ষা দিতে পারেননি, তারা রেজিস্ট্রেশনের মাধ্যমে পরীক্ষায় বসবে।



