ফটিকছড়িতে ধুরুং খালে অবৈধ বালু উত্তোলন, ১৩ হাজার ঘনফুট জব্দ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়িতে ধুরুং খাল থেকে অবৈধভাবে উত্তোলন করে মজুত রাখা ১৩ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঞ্চুরহাট এলাকায় অভিযান চালিয়ে এসব বালু জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ধুরুং খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে কাঞ্চুরহাট এলাকায় মজুত করে রাখার খবর পায় প্রশাসন। পরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে মজুত করে রাখা ১৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দ করা বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে  বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ বলেন, সরকারি সম্পদ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?