দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে ফটিকছড়িতে যুবদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের ফটিকছড়িতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা যুবদল, ভূজপুর থানা যুবদল, ফটিকছড়ি পৌরসভা যুবদল ও নাজিরহাট পৌরসভা যুবদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ফটিকছড়ি সদরের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সভাপতি মিঞা মোশরাফুল আনোয়ার চৌধুরী মশুর সভাপতিত্বে এবং ফটিকছড়ি পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল হায়দার রাসেল ও নাজিরহাট পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক আহসানুল আরফাত তোষারের যৌথ সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মুনসুর আলম চৌধুরী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাহারুল ইকবাল লাভলু, ভূজপুর থানা যুবদলের সভাপতি জাহেদুল আলম মেম্বার, ফটিকছড়ি পৌরসভা যুবদলের সভাপতি ইঞ্জিনিয়ার এমদাদুল ইসলাম মুন্না এবং নাজিরহাট পৌরসভা যুবদলের সভাপতি প্রিন্স ওমর ফারুক প্রমুখ।


এ সময় আরও উপস্থিত ছিলেন খালেদ মাহমুদ বাবুল, ফয়েজ তারেক, মো. সাইফুদ্দিন, সাহাব উদ্দিন, তারেকুল ইসলাম, আলী জহুর, রশিদ চৌধুরী, মো. জাহাঙ্গীর, মো. বাহাদুর, মো. এরশাদ, নাছির উদ্দীনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।


পথসভায় বক্তারা দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদ জানান এবং তা প্রতিহত করার আহ্বান জানান।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?