ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ২

নিজস্ব প্রতিবেদক

নিহত- মো. সজিব (২০)। তাঁর ফেসবুক থেকে নেওয়া।

চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সজিব (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলচালক ও অটোরিকশাচালক আহত হয়েছেন। তাঁদের নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার নানুপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব রোসাংগিরী ইউনিয়নের মনুরবাড়ি এলাকার মো. রফিকের ছেলে। তিনি দক্ষিণ ফটিকছড়ি ছাত্রদলের কর্মী ছিলেন।

আহত ব্যক্তিরা হলেন মোটরসাইকেলচালক ও স্থানীয় সংবাদকর্মী রায়হান উদ্দিন এবং অটোরিকশাচালক। তবে অটোরিকশাচালকের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে রায়হান উদ্দিন ও সজিব মোটরসাইকেলে করে আজাদীবাজার থেকে নানুপুরের দিকে যাচ্ছিলেন। পথে নানুপুর বাজার এলাকায় দ্রুতগতির একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রায়হান ও সজিব গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন।

নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাশেদা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?