খাগড়াছড়ির রামগড় সীমান্তে ফেনী নদী থেকে অংথৈইপ্রু মারমা (৬৬) নামে এক সাবেক বিডিআর (বর্তমান বিজিবি) সদস্যেরমরদেহ উদ্ধার করা হয়েছে। সীমান্তবর্তী ফেনীরকুল বরই বাগান এলাকার ফেনী নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে তিনি ফেনী নদীর বাংলাদেশ অভ্যন্তরে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত অংথৈইপ্রু মারমা (৬৬), রামগড় উপজলার ফেনীর কুল এলাকার বাসিন্দা। গতকাল ১৩ নভেম্বর শুক্রবার দুপুর ২টায় তিনি গবাদিপশুর জন্য ঘাস কাটতে সীমান্তবর্তী ফেনী নদীর বাংলাদেশ অংশে যান। এরপর থেকে তিনি নিখোঁজ হন বলে জানাগেছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। বিজিবির সহযোগিতায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফকে এ বিষয়ে জানালে তাদের থেকে কোন প্রকার তথ্য নেই বলে জানান বলে জানাগেছে।
পরে ব্যাপক তল্লাশির একপর্যায়ে ১৪ নভেম্বর সকাল ৮টা ২০ মিনিটের সময় ফেনীরকুল বরই বাগান সংলগ্ন ফেনী নদীতে প্রথমে ঘাসের বস্তা এবং পরে ব্লকের সাথে আটকে থাকা তাঁর মরদেহ ভাসতে দেখতে পান। পরে স্থানীয় প্রশাসন ও বিজিবি- পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করেন।



