চট্টগ্রামের ফটিকছড়িতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত আসামি মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ পাশাকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে ফটিকছড়ি পৌরসভা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আরিফ পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে। তাঁর বিরুদ্ধে ফটিকছড়ি থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আরিফ ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন। একসময় তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রত্যাশীও ছিলেন। অভিযোগ রয়েছে, ৫ আগস্টের পরও নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা রয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আরিফ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় নেতা ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ৫ আগস্ট-পরবর্তী সময়ে তার সক্রিয় কর্মকাণ্ড দেখা গেছে। সব দিক বিবেচনায় নিয়ে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে।



