ফটিকছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রমিকদলের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলা ও পৌরসভা শাখা শ্রমিকদলের যৌথ উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফটিকছড়ি উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. হানজালার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. দৌলত মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর।

প্রধান বক্তা ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দিন শাহীন এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মনছুর আলম চৌধুরী।

সভায় উপজেলা শ্রমিকদলের নেতাদের মধ্যে বক্তব্য দেন সিরাজুল ইসলাম, মো. নাছির উদ্দীন, মো. সফি, মো. হারুনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ থেকে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?