ফটিকছড়িতে সাংস্কৃতিক চর্চার প্রসার ও সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ফটিকছড়ি আবৃত্তি মঞ্চের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় ফটিকছড়ি উপজেলা পরিষদ সংলগ্ন সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক, বাচিকশিল্পী ও শিক্ষক এন আলম আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক ফখরুল ইসলাম চৌধুরী, শিক্ষক ও বাচিকশিল্পী সাজেদুল করিম ভূঁইয়া, সাংবাদিক বেলাল রেজা, উদ্যোক্তা ও বাচিকশিল্পী মৌসুমী রহমান, শিক্ষক ও কবি শাহ সেকান্দর মিজান, বাচিকশিল্পী লাকি আলম এবং শিক্ষক একরাম হোসেন।
সভায় সংগঠনের চলমান কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি এবং আবৃত্তিচর্চার প্রসার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে আবৃত্তি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার বিষয়ে মতামত তুলে ধরেন উপস্থিত সদস্যরা।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নতুন প্রজন্মের মধ্যে শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি ও সাহিত্য-সংস্কৃতির চর্চা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।



