৫০তম মৃত্যুবার্ষিকী আজ

শোষিত-বঞ্চিত মানুষের মুক্তির সংগ্রামে এক আপসহীন নাম মওলানা ভাসানী

ডেক্স নিউজ

আজ শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন নিবেদিত মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী।

১৯৭৬ সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে দাফন করা হয়। দিবসটি উপলক্ষে ঢাকা ও সন্তোষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন।

ব্রিটিশবিরোধী আন্দোলন, আসামে লাইন প্রথা বিরোধী আন্দোলন, আসামে বঙ্গাল খেদা বিরোধী আন্দোলন, সিলেট অঞ্চলকে পাকিস্তানে যুক্ত করার আন্দোলন, পাকিস্তান আমলে জনগনের অধিকার আদায়ের আন্দোলন, শাসন-শোষণের বিরুদ্ধে সংগ্রাম, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতা-পরবর্তী এক দলীয় বাকশালের বিরুদ্ধে আন্দোলন, ১৯৭৪ এ কৃত্রিম দুর্ভিক্ষের বিরুদ্ধে আন্দোলন, বিনাবিচারে মানুষ হত্যার বিরুদ্ধে আন্দোলন, বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম, এবং সারাজীবন কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামসহ রাজনীতিতে মওলানা ভাসানী গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ছিলেন।

তার আন্দোলনের মূল কথায় স্বাধীনতা শুধু রাষ্ট্রীয় সার্বভৌমত্ব নয়, মানুষের অর্থনৈতিক ও সামাজিক মুক্তিও ছিল।

মওলানা ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা শরাফত আলী খান এবং মা মোসাম্মত্ মজিরন বিবি। ভাসানী ভারতের দেওবন্দে ইসলামী শিক্ষা গ্রহণ করেন।

১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলে তিনি দলটির প্রথম সভাপতি নির্বাচিত হন।

১৯৭১ সালে তিনি ভারতে গিয়ে গৃহবন্দি হয়েছিলেন। ‍তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নেন। ১৯৭৩ সালে খাদ্যের দাবিতে অনশন কর্মসূচিও পালন করেন তিনি।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি নিয়েছে। বিএনপি এ উপলক্ষে জাতীয় কমিটি গঠন করেছে।

অন্যদিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১১ নভেম্বর থেকে সাত দিনব্যাপী ভাসানী মেলা চলছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?