ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন, জব্দ ড্রেজার

ডেক্স নিউজ

Oplus_131072

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার, ২২টি পাইপ ও উত্তোলিত প্রায় ২ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার ১৩ নম্বর লেলাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কর্ণফুলী চা বাগানের কুতুবছড়ি ডিভিশনের কুতুবছড়ি ছড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ। এ সময় ফটিকছড়ি থানা-পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ২৫ হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন একটি ড্রেজার, ২২টি পাইপ এবং উত্তোলিত প্রায় ২ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দ করা ড্রেজার ও পাইপের পাশাপাশি বালু উন্মুক্ত নিলামে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছে।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বলেন, অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?