কমিটি গঠন;

কবিতার শব্দে সংস্কৃতিচর্চার বিস্তার ঘটাতে চায় ফটিকছড়ি আবৃত্তি মঞ্চ

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ি আবৃত্তি মঞ্চের প্রতিনিধি সম্মেলন

কবিতার শব্দে, ছন্দের আবেশে আর শুদ্ধ উচ্চারণের চর্চায় মননশীল প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চায় ফটিকছড়ি আবৃত্তি মঞ্চ। কবিতা ও আবৃত্তিকে শুধু মঞ্চের পরিবেশনায় সীমাবদ্ধ না রেখে ছড়িয়ে দিতে চায় তৃণমূল পর্যায়ে। নতুন প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতিমুখী করে তোলার পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চার পরিসর তৈরির লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে সংগঠনটির প্রতিনিধি সম্মেলন।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে ফটিকছড়ি উপজেলা পরিষদের হলরুমের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন বাচিকশিল্পী এন আলম আজাদ। সঞ্চালনা করেন বাচিকশিল্পী সাজেদুল করিম ভুঁইয়া।

সম্মেলনে বক্তারা বলেন, সুস্থ সংস্কৃতিচর্চা ও শুদ্ধ উচ্চারণের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব। আবৃত্তি মানুষের চিন্তা, মনন ও প্রকাশভঙ্গিকে সমৃদ্ধ করে। তাই তৃণমূল পর্যায়ে আবৃত্তিচর্চার প্রসারে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক প্রদীপ চৌধুরী ও এস এম আক্কাছ, প্রভাষক এন এম রহমত উল্লাহ, শিক্ষক বিবি ফাতেমা এবং সাংবাদিক সালাহউদ্দিন জিকু, মুহাম্মদ নাছির ও ইউসুফ আরফাত।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে বাচিকশিল্পী সাজেদুল করিম ভুঁইয়াকে সভাপতি এবং বাচিকশিল্পী এন আলম আজাদকে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্যের কার্যকরী পরিষদ গঠন করা হয়।

কমিটির অন্য পদধারীরা হলেন সহসভাপতি শাহরিয়ার আসিফ ও বাবলা কুমার দে, যুগ্ম সম্পাদক মৌসুমী রহমান, সাংগঠনিক সম্পাদক বেলাল রেজা, সহসাংগঠনিক সম্পাদক মো. তৌহিদুল আলম, অর্থ সম্পাদক লাকি আলম, প্রচার সম্পাদক আনোয়ার পারভেজ, দপ্তর সম্পাদক শাহ সেকান্দর মিজান, আইসিটি সম্পাদক স্বরনিকা দেবী এবং আন্তর্জাতিক সম্পাদক নাজমুল হাসান তপু ও জাহিদুল ইসলাম।

কার্যকরী পরিষদের সদস্যরা হলেন মোহাম্মদ রাশেদুল আনোয়ার, ফজলুল করিম, হোসনে আরা, মমতা দেবী, সোনিয়া বড়ুয়া, তানজিলা উর্মি, স্বরনীকা বড়ুয়া, এস এম জাবের, এস কে মাহমুদ, আকবর হোসেন, নওরিন চৌধুরী, এমরানুল হক রনি, শাহনেওয়াজ, ওয়ালিদ কাওসার ও তিলোত্তমা বড়ুয়া।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?