৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়ি আসন

বিএনপি প্রার্থী সরোয়ারের মনোনয়ন বাতিল

ডেস্ক নিউজ

বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর

চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। ঋণখেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

আজ রবিবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির শেষ তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

জানা গেছে, চট্টগ্রাম-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমীন বিএনপি প্রার্থীর মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন।

সরোয়ার আলমগীর ঋণখেলাপি হওয়ার কারণে জামায়াত প্রার্থীর করা সেই আপিলটি মঞ্জুর করে ইসি। এর ফলে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল শুনানি গ্রহণ করে।

সুত্র: দৈনিক কালেরকন্ঠ।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?