৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়ি আসন

এবার জামায়াতের প্রার্থী নুরুল আমিনকে শো’কজ

রাজনৈতিক প্রতিবেদক

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণামূলক ছবি ও ভিডিও প্রচার করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুল আমিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রবিবার নির্বাচনী অনুসন্ধান কমিটির আদেশে এ শোকজ নোটিশ জারি করা হয়।

অভিযোগে বলা হয়, প্রতীক বরাদ্দের আগেই তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। পাশাপাশি তার সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণামূলক ছবি ও ভিডিও ছড়িয়ে দেন, যা আচরণবিধির পরিপন্থি।চট্টগ্রামের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন স্বাক্ষরিত আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। কমিটির মতে, এসব কর্মকাণ্ড নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫-এর সংশ্লিষ্ট বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

এর আগে, একই আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরকেও একই অভিযোগে শোক’জ করা হয়েছিল।আগামী ২৬ জানুয়ারি (মঙ্গলবার) নুরুল আমিনকে ফটিকছড়ির সিনিয়র সহকারী জজ আদালতে স্থাপিত কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি মেনে চলা বাধ্যতামূলক। আইন লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?