৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বৌদ্ধতত্ত্ববিদ অধ্যাপক ড. সুকোমল বড়ুয়াকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও বৌদ্ধতত্ত্ববিদ সুকোমল বড়ুয়া–কে সংবর্ধনা দিয়েছে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। গত শুক্রবার ঢাকার পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ, শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ধর্মপালা উইরিকোডে, পার্বত্য ভিক্ষু সংঘের সংঘরাজ প্রজ্ঞানন্দ মহাথের, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মমিত্র মহাথের এবং বাংলাদেশ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মুদিতাপাল থের।

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা–র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজীব কান্তি বড়ুয়া। অধ্যাপক সুকোমল বড়ুয়ার জীবন ও কর্ম নিয়ে সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পাঠ করেন সান্টু বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ববি বড়ুয়া ও জগন্নাথ বড়ুয়া। এ সময় অধ্যাপক সুকোমল বড়ুয়াকে নিয়ে প্রকাশিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও স্মারক গ্রন্থ প্রকাশনা কমিটির সদস্যরা এ কার্যক্রমে অংশ নেন।
বক্তারা অধ্যাপক সুকোমল বড়ুয়ার শিক্ষা, গবেষণা ও বৌদ্ধ দর্শনচর্চায় অবদানের প্রশংসা করেন। অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আয়োজকেরা।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?