৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বারোমাসিয়া চা বাগান থেকে ৯টি দেশি বন্দুক উদ্ধার

ডেস্ক নিউজ, ফ.প্র

ভূজপুর এলাকায় জঙ্গলের ভেতর থেকে ৯টি একনলা দেশি বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভূজপুর থানাধীন বারোমাসিয়া চা বাগান এলাকার টি.কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের জঙ্গলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাদা প্লাস্টিকের বস্তার ভেতর পরিত্যক্ত অবস্থায় রাখা ৯টি একনলা দেশি বন্দুক উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল), ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ পুলিশের একটি চৌকস টিম।

পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো কী উদ্দেশ্যে সেখানে মজুদ করা হয়েছিল এবং এর পেছনে কারা জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?