৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ধানের শীষের পক্ষে ঘরে ঘরে যাচ্ছেন নেতাকর্মীরা

রাজনৈতিক প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন ঘনিয়ে আসায় চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ধানের শীষের পক্ষে প্রচার-প্রচারণা জোরদার হয়েছে। বিএনপির তৃণমূল নেতাকর্মীরা গ্রাম থেকে হাটবাজার পর্যন্ত ঘরে ঘরে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে পৌঁছানো হচ্ছে বার্তা। এতে বিএনপির সাংগঠনিক তৎপরতা চাঙা হয়েছে এবং গ্রামাঞ্চলের অলিগলিতে ফিরে এসেছে আমেজ।

বৃহস্পতিবার উপজেলার নাজিরহাট পৌরসভা ও ৭ নং ওয়ার্ডে এ গণসংযোগ কর্মসূচি চলে। নাজিরহাট পৌরসভা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজের নির্দেশনায় এবং উপজেলা যুবদলের নেতা শেখ মোহাম্মদ সুমন কর্মসূচির নেতৃত্বে দেন।

কর্মসূচী চলে দক্ষিণ দৌলতপুর, বোর্ড স্কুলের সম্মুখ থেকে শুরু করে জানালি শিকদার বাড়ী পর্যন্ত। গণসংযোগ শুরু করে তারা পৌর এলাকার ওয়ার্ডের অলিগলি ও ঘরে গিয়ে নারী ও পুরুষ ভোটারদের কাছে ধানের শীষের বার্তা পৌঁছান। পরে প্রধান সড়কে তারা গণসংযোগ চালায়।

উপজেলা যুবদলের নেতা শেখ মোহাম্মদ সুমন বলেন, ‘তৃণমূলে ধানের শীষের গণসংযোগে নেমেছি। পৌর এলাকার গ্রামে গ্রামে গিয়ে নারী-পুরুষের কাছে আমাদের প্রার্থী সরোয়ার আলমগীর ও তারেক রহমানের পরিকল্পনার কথা তুলে ধরা হচ্ছে। চারদিকে ধানের শীষের পক্ষে ব্যাপক সাঁড়া মিলছে। এই প্রচারণা শেষ পর্যন্ত চলবে এবং বিপুল ভোটে ধানের শীষের প্রার্থী জয়ী হবে।’

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজিরহাট পৌরসভা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, উপজেলা যুবদলের নেতা শেখ মোহাম্মদ সুমন, নাজিরহাট পৌরসভা যুবদল নেতা মো. গোলাপ, নাজিরহাট পৌরসভা জাসাস আহবায়ক আব্দুল হাকিম শাকিল, সাবেক উত্তরজেলা ছাত্রদল সদস্য মাসউদ চৌধুরী, নাজিরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাশেদ, নাজিরহাট পৌরসভা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদ, নাজিরহাট পৌরসভা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক মোহাম্মদ মুসা, ৭ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি বাহাদুর ও ৭ নং ওয়ার্ড শ্রমিক দলের সেক্রেটারি নাসিরসহ নেতৃবৃন্দ।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?