৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ফলাফলের উৎকণ্ঠায় নেতা-কর্মী

ভোট শেষ; এবার চলছে গননাফলাফলের উৎকণ্ঠায় নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিচ্ছিন্ন দুয়েকটি ঘটনা ছাড়া মোটামোটি শান্তিপূর্ণভাবেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এবারই প্রথম সংসদ নির্বাচনের দিন গণভোটও অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে একটানা বিকাল সাড়ে ৪ টায় ভোট শেষ হয়। এখন চলছে কেন্দ্রগুলোতে ভোগ গণনা এবং পরে ফলাফল ঘোষণা করা হবে।

এদিকে, উপজেলার ১৪০টির প্রতিটি কেন্দ্রে আশেপাশে বিভিন্ন দলের নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন। তারা ফলাফল নিয়ে চরম উগি¦গ্ন ও উৎকণ্ঠায় থাকতে দেখা যায়।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানাগেছে, নির্বাচনে ৮জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। বিএনপির সারোয়ার আলমগীর, জামায়াতের মো. নুরুল আমিন, সুপ্রিম পার্টির সৈয়দ সাইফুদ্দিন মাইজভান্ডারী, গণঅধিকার পরিষদের রবিউল হাসান, ইসলামী আন্দোলনের মো. জুলফিকার আলী মান্নান, জনতার দলের মো. গোলাম নওশের আলী এবং স্বতন্ত্র আহমেদ কবির ও জিন্নাত আকতার।’

এবারের নির্বাচনে ভোটারদের দুটি পৃথক ব্যালট পেপার দেওয়া হয়েছে। একটিতে সংসদীয় আসনের পছন্দের প্রার্থীর প্রতীক এবং অন্যটিতে রয়েছে সংবিধানের মৌলিক পরিবর্তন বা ‘জুলাই সনদ’ অনুমোদনের পক্ষে-বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ।

সংসদীয় এই আসনে লোকসংখ্যা প্রায় সাড়ে সাত লাখ। মোট ভোটার সংখ্যা চার লাখ ৮০ হাজার ৭৮৪ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৫১ হাজার ৯৪২ ও নারী দুই লাখ ২৮ হাজার ৮৪১ জন। তৃতীয় লিঙ্গের ১ জন। পোস্টাল সাত হাজার ২৫৫ জন ভোটার। মোট ১৪০ টি ভোটকেন্দ্র এবং ৯০০টি ভোট কক্ষে ভোটার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত তাদের ভোটাধিকার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘উৎকণ্ঠা নয়, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষে সব ধরনের প্রন্তুতি ছিলো। সবার সম্মিলিত প্রচেষ্টায় দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে এবং নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ শেষ হয়েছে। এবার ফলাফলের পালা। চলছে গণণা।’

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?