৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

পবিত্র মাহে রমজান উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে ফটিকছড়ি উপজেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সূর্যগিরি আশ্রমের ব্যবস্থাপনায় ৭০টি পরিবারের মধ্যে ১৮ রকমের কাঁচা ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য্যের সভাপত্তিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন সূর্যগিরি আশ্রম শাখার সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য। এতে বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা পণ্ডিত লায়ন ড. তরুণ কুমার আচার্য্য ও ফটিকছড়ি ‘ক’ জোনের সমন্বয়ক মোহাম্মদ আলাউদ্দিন, সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সহসভাপতি টিটু চৌধুরী, ধীমান কান্তি দাশ, ঝুমুর সর্দার, রুবেল শীল প্রমূখ।

এতে বক্তারা সূর্যগিরি আশ্রমের অসাম্প্রদায়িক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া ও মোনাজাত করা হয়।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?