ফটিকছড়ি পৌরসভায় চায়ের গরম পানিতে ঝলসে আহত ১ বছর ৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯ টা দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির মৃত্যু হয়।
নিহত শিশুর নাম ইরহাম উদ্দিন। সে ফটিকছড়ি পৌরসভার ৭ নং ওয়ার্ডের করম আলী সওদাগর বাড়ির শেখ মুহাম্মদ রায়হান উদ্দিনের ছেলে।
নিহতের দাদা ও বিবিরহাট বণিক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মুহাম্মদ বেলাল উদ্দিন ঘটনার সতত্যা নিশ্চিত করেন। তিনি বলেন, গত সোমবার অসাবধানতায় সকালে গরম পানি শিশুটির গায়ে পড়ে। ওই পানিতে পড়ে ঝলসে যায় শিশুর শরীর। তাঁকে উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে নেন পরিবারের সদস্যরা। সেখানেই আজ সকালের দিকে তাঁর মৃত্যু হয়।



