১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অসহায়দের পাশে সুন্দরপুর প্রবাসী পরিষদ

১৪’শ অসহায় পরিবার পেল ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে ১ হাজার ৪০০ দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রায় দেড় কোটি টাকার ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মানবিক সংগঠন সুন্দরপুর প্রবাসী পরিষদের উদ্যোগে তিন ধাপে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সুবিধাবঞ্চিত পরিবারের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।

শনিবার সুন্দরপুর পাঁচপুকুরিয়া কাজিরখিল ইবতেদায়ী মাদরাসা মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সহায়তা তুলে দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ওমান কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইউনুচ খাঁন রুবেল। এতে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোনাফ সিদ্দিকী।

আমিরাত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমন। ওমান কমিটির সাবেক সভাপতি ইসমাঈল, প্রবাসী ওসমান গণি রিপন, মুহাম্মদ এনাম, রহিম, ফরিদ, এমরান, হাসেম, মোরশেদ, নুরুল ইসলাম বাবুল, রায়হান, মানিক, ফারুক ও জিয়াউল হক প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও সেবামূলক প্রতিষ্ঠানগুলো এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালে তাদের কষ্ট অনেকাংশে লাঘব হবে। ফটিকছড়িতে সুন্দরপুর প্রবাসী পরিষদের এই উদ্যোগ ভ্রাতৃত্ববোধ ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

অনুষ্ঠানে ১০নং সুন্দরপুর প্রবাসী পরিষদের বিভিন্ন দেশের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, মানবিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?