১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেলাগাজী দিঘির মোড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ৩ জনের মৃত্যু ; শিশুসহ আহত-২০

ফপ্র সারথি

ফটিকছড়িতে বাস- মোটরসাইকেল সংঘর্ষে ৩ কিশোর নিহত। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ ২০জন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার(৯ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের পাইন্দং ইউনিয়নের পেলাগাজি দিঘী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চা শ্রমিক জুগেষ উড়ংয়ের ছেলে
উত্তম উড়াং (১৭), রাম উড়ংয়ের ছেলে নয়ন উড়াং (১৬), তপন উড়ংয়ের ছেলে তপু কর্মকার(১৬)। তারা সকলে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখিল রাঙ্গাপানি গ্রামের বাসিন্দা।

নিহত উত্তম উড়াংয়ের পিতা যোগেজ উড়াং হতবিহ্বল কন্ঠে জানান, ‘লেখাপড়ার পাশাপাশি তারা স্কুল কলেজ বন্ধের সুবাধে রাজরাস্ত্রির যোগালী হিসেবে কাজ করতেন। কাজ শেষে ফেরার পথে আজ লাশ হয়ে গেল।’ নিহত নয়ন উড়ংয়ের মামা রুপম উড়ং বলেন, ‘নিহত তিনজনই বন্ধু। তারা নাজিরহাট বারৈয়ারহাটে রাজমিস্রির কাজ করতে আসছিল। সেখান থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।’

প্রত্যক্ষদর্শী মিনহাজ উদ্দিন জানান, দূর্ঘটনা কবলিত বাসটি মানিকছড়ি থেকে সামাজিক অনুষ্ঠান শেষে চট্টগ্রামের বোয়ালখালি ফিরছিল। এসময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্বা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশ্চিম পাশে ছিটকে পড়ে৷ এসম মোটরসাইকেল আরোহীদের রক্তাক্ত সড়কে পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দা, পুলিশ, ফায়ারসার্ভিসের কর্মীরা মুমূর্ষুের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করে।

নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাবুদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হই। মুমুর্ষদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। এর মধ্যে হাসপাতালে দুইজনের মৃত্যু ঘটেছে বলে জানতে পেরেছি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে নিহত একজনের লাশ পড়ে থাকতে দেখা গেছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?