১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্থিক সহায়তা প্রদান

কাঞ্চননগর ও লেলাংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন

ডেস্ক নিউজ

কাঞ্চননগর ও লেলাং ইউনিয়নে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্তদের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

উপজেলা প্রশাসন জানায়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্ভোগ লাঘবে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ কাঞ্চননগর ও লেলাংয়ের তিনজন ও পর্ববর্তীতে আরও আট পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?