১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়িতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হল-এ এসব সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু নাসের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এতে উপজেলার ৪০০ জন সুবিধাভোগী প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা করে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়।

সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। ঈদের আগে এ ধরনের উদ্যোগ তাদের মধ্যে স্বস্তি ও আনন্দ এনে দিয়েছে বলে জানান তারা। এসময় তারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?