১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হতদরিদ্রদের ঈদ উপহার

৫০০ পরিবারের মুখে হাসি ফোটালো ‘ভূজপুর প্রবাসী যুব কল্যাণ পরিষদ’

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ির মানবিক সংগঠন ‘ভূজপুর প্রবাসী যুব কল্যাণ পরিষদ’-এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে কাজিরহাট এমদাদুল ইসলাম মাদ্রাসা মাঠে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। দরিদ্র মানুষের মুখে ঈদের হাসি ফোটানোর লক্ষ্যেই প্রবাসীদের এই সংগঠনটি প্রতি বছরের মতো এবারও এমন উদ্যোগ নেয়।

অনুষ্ঠানে আমিনুল ইসলাম পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মতিউর রহমান সিকদার টুটুল। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম তালুকদার এবং থানা কৃষকদলের সভাপতি নাজিম উদ্দীন বাচ্চু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য রেজাউল করিম, কুতুবউদ্দিন চৌধুরী, মোজাহের মিয়া, মো. ইউছুপ, জাহাঙ্গীর আলম ও শাহজাহান সিরাজ মানিক, সৈয়দ মেজবাহ, সৌরভ চৌধুরী, ইমতিয়াজ, আজিজ, হালিম, রাজ্জাক, রিগ্যাল, ইরফান, আরিফ ও শাহিন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ‘ভূজপুর প্রবাসী যুব কল্যাণ পরিষদ’ ফটিকছড়ির আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রবাসে কঠোর পরিশ্রম করেও তারা দেশের মানুষের কথা ভুলে যাননি। তাদের এ প্রচেষ্টায় আজ ৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ফুটবে।

উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ইতোমধ্যে তাদের মানবিক কার্যক্রমের জন্য সরকারি স্বীকৃতি অর্জন করেছে। উপহার বিতরণ শেষে সংগঠনের ভবিষ্যৎ সাফল্য এবং প্রবাসীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?