১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ

পাইন্দংয়ের ৩’শ পরিবারের মুখে হাসি ফোটালেন যুবদল নেতা মানিক

নিজস্ব প্রতিবেদক

পাইন্দংয়ের ৩'শ পরিবারের মুখে হাসি ফোটালেন যুবদল নেতা মো. মানিক হোসেন।

পাইন্দং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের এলাকাবাসী, গাড়ি চালক ও বন্ধুপ্রতীমদের পাশে দাঁড়িয়ে তরুণ সমাজসেবক ও ছাত্রনেতা মো. মানিক হোসেন। বুধবার দুপুরে আমতল নিজ অর্থায়নে তিনি এলাকার প্রায় ৩’শ পরিবারের মাঝে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী সহায়তা বিতরণ করেন।

এসময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সাইফুদ্দীন চৌধুরী। এসময় বিএনপি নেতা আব্দুর রহিম, আহমদ রশিদ, পাইন্দং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইমনুল করিম প্রমুখ।

জানা যায়, আসন্ন ঈদকে সামনে রেখে নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘব করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। সহায়তার প্যাকেটে ছিল চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী। এ সময় সুবিধাভোগী পরিবারগুলোর মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।

ছাত্রনেতা মানিক বলেন, “সমাজের বিত্তবানদের এগিয়ে আসলে অসহায় মানুষদের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি, ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?