সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে হাটহাজারীতে শতাধিক মানুষ শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন। হাটহাজারী পৌরসভার ১ নং ওয়ার্ড জয়নগরে ছিলছিলায়ে আলিয়া দরবার শরীফে দীর্ঘদিন ধরে এ প্রথা অনুসরণ করে আসছেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে ছিলছিলায়ে আলিয়া দরবার শরীফের সেক্রেটারি জগির হোসেন বলেন, অতীত থেকে শান্তি পূর্ণ পরিবেশে বিশ্বের অন্য দেশের সঙ্গে মিল রেখে আমরা রোজা ও ঈদ পালন করি। প্রশাসন আমাদের সর্বাত্মক সহযোগিতা করে। হাটহাজারি উপজেলায় আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন ও ঈদ উদযাপন করে আসছি। শুধু পুরুষরা এই জামাতে নামাজ আদায় করেন।
ঈদের নামাজের ইমামতি করা মাওলানা আইয়ুব খান বলেন, ‘আমরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদ দেখার সংবাদ অনুযায়ী রোজা রাখি এবং ঈদের নামাজ আদায় করি। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করি।’
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে হাটহাজারিতে আজ ঈদ
কামরুল হাসান



