১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহান স্বাধীনতা দিবসে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী, রফিক তালুকদার, এনামুল হক, সালাহউদ্দিন জিকু, ওবাইদুল আকবর রুবেল, জিপন উদ্দিন, ইউসুফ আরফাত, নাজমুল তারেক, মাওলানা নুরুল আবছার নূরীসহ অন্যান্য সদস্যবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।

এ সময় বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় অধ্যায়। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?