পরিচ্ছন্নতা যেমন ঈমানের অঙ্গ; তেমনি ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধে এ বিষয়ে সচেতন থাকাও সকলের নৈতিক দায়িত্ব। ফলে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
সেমাবার দুপুরে তিনি উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে উপজেলা পরিষদ চত্ত্বর সংলগ্ন এলাকা, পরিষদ সংলগ্ন আবাসিক এলাকায় পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। এ কাজে আরও সহায়তার হাত বাড়ান উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহীদ উদ্দিন ভুইঞাঁ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর, ফটিকছড়ি পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
এসময় (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘সরকারের নির্দেশনায় এ কাজে অংশগ্রহণ করে বর্ষা মৌসুমের আগেই ব্যক্তি পর্যায়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ি, আঙিনা, ড্রেন ও জলাধার পরিষ্কার রাখার জন্য সবার প্রতি আহবান জানাচ্ছি। ডেঙ্গু প্রতিরোধটাই এখন সবচেয়ে বড় পদক্ষেপ।’
ইউএনও দাবী করেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। তিনি বলেন, ডেঙ্গু একটি মহামারী। ডেঙ্গু আক্রান্ত হলে মানুষ ঝুঁকির মধ্যে পড়ে। তাই কেউ যাতে আক্রান্ত না হয় সেজন্য আগে থেকে প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণ করলে জীবন নিরাপদ হবে।
ইউএনও বলেন, উপজেলা, পৌরসভা ও গ্রামের প্রতিটি পাড়া-মহল্লায় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আমরা বদ্ধ পরিকর। কারণ পরিচ্ছন্নতা যেমন ঈমানের অঙ্গ; তেমনি ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধে এ বিষয়ে আমাদের সচেতন থাকাও নৈতিক দায়িত্ব। তিনি একই সাথে আজকে উপজেলা প্রশাসনের আহবানে এই কাজে অংশগ্রহণের জন্য সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।’



