১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাওলানা মোহাম্মদ হোছাইন (রহ.) স্মৃতি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

সুন্দরপুরের গুণী ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ হোছাইন (রহ.) স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বৃত্তি বোর্ডের চেয়ারম্যান প্রভাষক এন.এম. রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন একই বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ ইসহাক।

এসময় বক্তারা মরহুম মাওলানা মোহাম্মদ হোছাইন (রহ.)-এর নামে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজনকে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, বাবা-মায়ের দোয়া ও অনুপ্রেরণা সন্তানের এগিয়ে যাওয়ার পথ সহজ করে দেয়। পাশাপাশি নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে তারা বলেন, শুধু শিক্ষিত হলেই চলবে না, নীতি-নৈতিকতায়ও সমৃদ্ধ হতে হবে। শিক্ষা একটি চলমান প্রক্রিয়া এবং এ ধরনের মেধাবৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বৃত্তি বোর্ডের সচিব মো. ইমাম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?