২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়িতে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান ক্যাম্পেইনের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। এসময় তিনি বলেন, শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবাইকে এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তৌহিদুল আলম। তিনি জানান, হাম ও রুবেলা প্রতিরোধে এই ক্যাম্পেইনের আওতায় ব্যাপক টিকাদান কার্যক্রম পরিচালিত হবে, যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মোহাম্মদ জয়নাল আবেদীন মুহুরীসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, জাতীয় এই ক্যাম্পেইনের মাধ্যমে নির্ধারিত বয়সসীমার শিশুদের হাম ও রুবেলা রোগের বিরুদ্ধে টিকা প্রদান করা হবে, যা জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?