ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ও দাঁতমারা ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে পৃথক দুটি অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) উপজেলার সুন্দরপুরের বড় ছিলোনিয়া এবং দাঁতমারার সাদীনগর এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. ইউনুচ ও মোহাম্মদ মুসা নামে দুই ব্যক্তিকে অবৈধভাবে মাটি কাটার দায়ে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। এ সময় পুলিশ বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, অবৈধ মাটি কাটা রোধে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



