২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়ির রামগড়ে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার

রামগড় প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) সকালে জালিয়াপাড়া-রামগড় সড়কের নাকাপা বাজার এলাকার একটি যাত্রী ছাউনীর সামনে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির নাম রব শেখ। তিনি পেশায় গাড়িচালক এবং তার বাড়ি পাবনা জেলায়। তিনি খাগড়াছড়ি শহরে বসবাস করতেন। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

অন্যদিকে, রোববার গভীর রাতে নাকাপার চাষী নগর এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহ আলম নামে এক ব্যক্তি নিহত এবং আরও একজন আহত হন। জানা যায়, ঢাকাগামী শান্তি পরিবহনের একটি বাস চাকা মেরামতের জন্য সড়কে থামানো ছিল। এ সময় একই দিকে যাওয়া দ্রুতগতির শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলম খাগড়াছড়ি পৌরসভার শান্তিনগর এলাকার বাসিন্দা। তিনি চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন। দুর্ঘটনায় আহত আরেকজনকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নাকাপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কাউছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?