ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নের তকিরহাটে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘অভিযাত্রিক পরিষদ’-এর ৪৯তম বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি সংগঠনের নিজস্ব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কে. এম. মহিউদ্দীন।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের আজীবন সদস্য হোসেন শহিদ মুফতি, প্রাক্তন সভাপতি এস. এম. জাকারিয়া, অধ্যাপক নাছির উদ্দীন চৌধুরী, আব্দুল কুদ্দুস, মো. আলমগীর, বিকাশ কান্তি রায়, মো. ইব্রাহিম, ইঞ্জিনিয়ার ওসমান গনী ও মো. আব্দুল হাই। এ সময় উপস্থিত ছিলেন নূরউদ্দিন খাঁন, সিরাজ কবির, মো. আনোয়ার, সালাউদ্দিন, ইকবাল চৌধুরী, নাসির উদ্দীন, ডা. শফিউল আজম, মো. নাছির, মহসিন হায়দার, আফাজ উল্লাহ, তাজুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমানসহ সংগঠনের সদস্যরা।
সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচনের মাধ্যমে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ১৭ সদস্যবিশিষ্ট কার্যকরী সংসদ গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে অ্যাডভোকেট আহসান উল্লাহ রাসেল এবং টানা চতুর্থবারের মতো সাধারণ সম্পাদক হিসেবে কে. এম. মহিউদ্দীন নির্বাচিত হন।
সভা শেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য এবং এলাকার সামাজিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।



