ফটিকছড়ি

সুন্দরপুরের সেবক হতে চায় সুজা উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ১০নং সুন্দরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সুজা উদ্দিন চৌধুরীর সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৬ জুন) রাতে সুন্দরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, মোঃ সুজা উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন। শিক্ষা বিস্তার, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং স্থানীয় অবকাঠামোগত উন্নয়নে তাঁর অবদানের কথাও তুলে ধরেন বক্তারা।

তারা আরও বলেন, সুন্দরপুর ইউনিয়নের একজন প্রকৃত সেবক হিসেবে সুজা উদ্দিন চৌধুরী নিজেকে জনগণের কল্যাণে উৎসর্গ করতে চান। তাঁর নেতৃত্বে সুন্দরপুর ইউনিয়ন আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

সভায় উপস্থিত জনসাধারণ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুজা উদ্দিন চৌধুরীর প্রতি সমর্থন জানান এবং সুন্দরপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভা শেষে উপস্থিত ব্যক্তিরা মোঃ সুজা উদ্দিন চৌধুরীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সফলতা কামনা করেন। একই সঙ্গে তাঁকে বিজয়ী করতে এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?