ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির তরুণের মৃত্যু

ডেক্স নিউজ, ফ. প্র.

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ি উপজেলার তরুণ প্রবাসী মোহাম্মদ আরিফ (২৩) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) রাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আরিফ ফটিকছড়ি উপজেলার ভূজপুর কাজিরহাট এলাকার মৃত শফিউল আজমের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি উপজেলার পাইন্দং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাইন্দং এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

স্থানীয় প্রবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, আরিফ ওমানের একটি গ্রোসারি সুপারশপে বিক্রয়কর্মী হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও দোকান বন্ধের আগে বর্জ্য ফেলতে সড়ক পার হয়ে ডাস্টবিনে যান। বর্জ্য ফেলে ফেরার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাঁকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে ওমান পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ বাংলাদেশে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?