ফটিকছড়িতে আধুনিক কৃষির প্রসারে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় কৃষি খাতের উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নির্বাচিত জনপ্রতিনিধি সরোয়ার আলমগীর। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক। এছাড়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অদৈত রায় বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. নুরুল আলম।

‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কংগ্রেসে বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, কৃষিকে আরও লাভজনক, উৎপাদনশীল ও টেকসই খাতে পরিণত করতে সরকার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বিশ্বব্যাংক ও আইএফএডি-এর সহায়তায় পরিচালিত ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তির সুফল সরাসরি কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে, যা কৃষির আধুনিকায়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহিন এবং পৌর বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

কংগ্রেস শেষে অতিথিরা প্রাঙ্গণে স্থাপিত আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, ফল ও সবজির প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, কৃষি বিভাগের মাঠকর্মী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?