চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর-এর প্রার্থিতা বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের পর ফটিকছড়িতে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে ফটিকছড়ি পৌরসভা যুবদল-এর উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়।
রায় ঘোষণার খবর ছড়িয়ে পড়লে পৌর এলাকার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা একে অপরকে মিষ্টিমুখ করান। এ সময় তারা হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে আনন্দ প্রকাশ করে মিছিল করেন এবং সরোয়ার আলমগীরকে অভিনন্দন জানান।
যুবদলের নেতারা বলেন, আদালতের রায়ের মাধ্যমে দীর্ঘদিনের আইনগত জটিলতার অবসান হয়েছে। দ্রুতই সরোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করে ফটিকছড়ির উন্নয়নে কাজ শুরু করবেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার হাইকোর্ট সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। এর ফলে সংসদ সদস্য হিসেবে তার শপথ গ্রহণে আর কোনো আইনগত বাধা থাকল না।



