ফটিকছড়ির বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

ফপ্র সারথি

সাম্প্রতিক পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। দুর্যোগের শুরু থেকেই বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার ও শনিবার (১৭ ও ১৮ জুলাই) গুইমারা রিজিয়নের অধীন লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে উপজেলার ভূজপুর, সুন্দরপুর ও বক্তপুর এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।


সেনাবাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, বন্যা-পরবর্তী মানুষের দুর্ভোগ লাঘবে গুইমারা রিজিয়নের সদস্যরা মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বন্যার শুরু থেকেই কোনো দুর্গত পরিবার যেন খাদ্যসংকটে না পড়ে, সে লক্ষ্যেই প্রয়োজন অনুযায়ী ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা পরিস্থিতির সম্পূর্ণ উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তাদের ত্রাণ ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?