জুলাইয়ের গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামের ফটিকছড়িতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকালে উপজেলা সদর বিবিরহাট ঈদগাহ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে ১১ দলীয় ঐক্য, ফটিকছড়ি উপজেলার উদ্যোগে এ মিছিল বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে বাস ষ্টেশনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নাজিম উদ্দিন ইমু। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আইন সম্পাদক এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি মো. জসিম উদ্দিন আজাদ।
বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা জামায়াতের সহকারী প্রচার সম্পাদক এমদাদুল ইসলাম, সহকারী অফিস সম্পাদক এজহারুল ইসলাম, এনসিপি নেতা একরামুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী মোহাম্মদ বেলাল উদ্দিন এবং যুব বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউসুফ বিন সিরাজ। এ সময় থানা শাখার অফিস সম্পাদক মুহাম্মদ আবু জাফর, ইব্রাহিম খলিল, রেজাউল করিমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা জুলাইয়ের গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি তারা ন্যায়বিচার, গণতান্ত্রিক অধিকার ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ গণআন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।



