শিক্ষার মানোন্নয়নে জাহানারা মমতাজ বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ ফটিকছড়ির নারীশিক্ষার অন্যতম বিদ্যাপীঠ জাফতনগর জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে ৮ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লবী খাস্তগীরের সভাপতিত্বে এবং বাবু বিকাশ কান্তি রায়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মুজিবুর রহমান, বাবু নিপু বড়ুয়া, দিদারুল আলম, মিসেস সেবিকা বড়ুয়া, সাংবাদিক সালাহউদ্দিন জিকু, ওবাইদুল আকবর রুবেল ও ইউসুফ আরফাত প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ এবং অভিভাবকদের সন্তানদের লেখাপড়ার প্রতি আরও যত্নশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?