ফটিকছড়িতে মাদকবিরোধী অভিযানে ৬ মাদকসেবী আটক, কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

আটককৃত মাদকসেবীরা।

চট্টগ্রামের ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী পৃথক অভিযানে দেশি চোলাই মদ ও গাঁজা সেবনের সময় ছয়জনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার ফটিকছড়ি ও ভূজপুর থানা পুলিশ এবং আনসার সদস্যদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, অভিযানের সময় দেশি চোলাই মদ ও গাঁজা সেবনরত অবস্থায় ছয়জনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের বিরুদ্ধে ছয়টি মামলা করা হয়েছে।

আটক ছয়জনের মধ্যে পাঁচজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অপর একজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রহমত উল্লাহ। তিনি বলেন, অভিযানে জব্দ করা মাদকদ্রব্য পরে বিনষ্ট করা হয়েছে এবং আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। 

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?